মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সোনারগাঁয়ে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা উদ্ধার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ৩ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মো. রাজু (৩৩) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। তার নিকট থেকে ৯১০ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার মা খাদিজা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ রাজু মুন্সিগঞ্জের লৌহজংয়ের সরদার বাড়ী এলাকার মোঃ মনিরের ছেলে।

বুধবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‍্যাব-১১’র সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়ার চর এলাকার মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে এক মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে বাসযোগে এসে উক্ত স্থানে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করার কথা ছিল। এরুপ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি চৌকস দল ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
১৯ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৩
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD