মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সোনারগাঁ থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল, ৪২ ক্যান বিদেশি বিয়ার এবং ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।
এর আগে সকালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ৩৭৫ বোতল ফেনসিডিল, ৪২ ক্যান বিদেশি বিয়ার এবং ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তারা হলেন- কবির (৩৪) এবং নজরুল ইসলাম (২৬)। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
আপনার মতামত কমেন্টস করুন