মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সোনারগাঁয়ে বিদ্যুৎষ্পৃষ্টে ব্যাংক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

নিউজটি শেয়ার করুন:

সোনারগাঁয়ে বিদ্যুৎষ্পৃষ্টে ব্যাংক কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার(১৩ ফেব্রুয়ারি) বি‌কেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কলেজ রোডে এনআরবিসি ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, নুরুল ইসলাম বেপারী মার্কেটের ছাদে গিয়ে ব্যাংকের ব্যানার লাগাতে গিয়ে এনআরবিসি ব্যাংক কর্মচারী মাহবুব রহমান (৩০) বিদ্যুৎ লাইনের হাইভোল্টেজের তারে জড়িয়ে পড়ে। এ সময় ছাদ থেকে নিচে পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহত মাহবুব রহমান নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার গোবিন্দখিল গ্রামের হেমায়েত উল্লাহর ছেলে বলে জানাগেছে। সে এনআরবিসি ব্যাংক মোগরাপাড়া শাখায় কর্মরত ছিল।
খবর পেয়ে ব্যাংক কর্মকর্তারা নিহতের লাশ উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের নিকট তথ্য জানতে চাইলে বিস্তারিত তথ্য দিতে অনাগ্রহ প্রকাশ করেন।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, ব্যাংক কর্মচারীর মৃত্যুর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। নিহত ব্যক্তির আত্মীয়স্বজনের অ‌ভি‌যোগ থাক‌লে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
১৯ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৩
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD