সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

সিদ্ধিরগঞ্জে ২০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নিউজটি শেয়ার করুন:

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে ২০০ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৮ জানুয়ারি) সকালে ৮নং ওয়ার্ডের গোদনাইল ধনকুন্ডা মোল্লাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মো. খোকন মোল্লা (৫৫) ও তার সহযোগী মো. রিপন মিয়া (৩৫)। গ্রেপ্তার খোকন মোল্লা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন মোল্লার ভাই। পুলিশের দাবি, তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান ও এএসআই ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোদনাইল মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে চিহিৃত মাদক কারবারি মো. খোকন মোল্লা ও তার সহযোগী মো. রিপন মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ ইয়াবা উদ্ধার করা হয়।

আটকখোকন মোল্লা সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকার মৃত রেহলাল উদ্দিন মোল্লার ছেলে ও রিপন মিয়া গোদনাইল মধুঘর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর জানান, খোকন মোল্লা ওই এলাকার চিহিৃত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধে ৯টি মামলা পাওয়া গেছে। মাদক উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ৮ জুন, ২০২৬
২২ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৪
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৭
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪৪
এশা রাত ৮:১১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD