শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ আরো ৩ জনের মৃত্যু

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রিমিয়ার ষ্টীল এন্ড রি-রোলিং মিলে লোহা গলানোর কড়াই (ভাট্টি) থেকে গলিত লোহা ছিটকে পড়ে চিকিৎসাধীন অবস্থায় ফাহিম, শাকিল ও সিদ্দিক নামে আরো ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আরো এক শ্রমিক।

শুক্রবার ও শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই ৩ জন শ্রমিক মৃত্যু বরণ করে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ৪ জনে।

এদিকে এঘটনায় প্রিমিয়ার ষ্টীর এন্ড রি-রোলিং মিলের জেনারেল ম্যানেজার ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, বৃহস্পতির রাত আড়াইটার দিকে হঠাৎ রড তৈরির জন্য লোহা গলানোর কড়াই (ভাট্টি) থেকে গলিত লোহা ছিটকে পড়ে ঘটনাস্থলেই পুড়ে মৃত্যু বরণ করেন চুয়াডাঙ্গার সদর থানাধীন আলোকদিয়া এলাকার শাহজাহানের ছেলে মিজানুর রহমান (৫০) নামে এক শ্রমিক। এসময় গুরুত্বর দগ্ধ হয় আরো ৫ শ্রমিক। রাতেই তাদের চিকিৎসার জন্য রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মৃত্যু বরণ করে লালমনিহাটের পাটগ্রাম থানাধীন বাংলাবাড়ি এলাকার আকবর আলীর ছেলে ফাহিম (২৪)।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু বরণ করে লালমনিহাটের পাটগ্রাম থানাধীন বাংলাবাড়ি এলাকার সুবহান মিয়ার ছেলে শাকিল (২২) ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানা এলাকার বিজু শেখের ছেলে মোঃ সিদ্দিক (৩৫)। এনিয়ে মৃতের সংখ্যা দাড়াল ৪ জনে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে রাজু ও রফিক নামে দুই শ্রমিক।

সেফটি জ্যাকেট ছাড়াই সাধারণ পোশাকে শ্রমিকরা কাজ করার কারণেই এদুর্ঘটনা ঘটেছে বলে ওসি আরো জানায়। ঘটনায় শনিবার রূপগঞ্জ থানার এসআই নাহিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় প্রিমিয়ার ষ্টীল রি-রোলিং মিলের জেনারেল ম্যানেজার আশরাফ ও ম্যানেজার নাসির কে আটক করেছে।

এব্যাপারে বার্ণ ইনস্টিটিউটের জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ মো. আহসান হাবিব জানায়, আহত ২ শ্রমিকের মধ্যে একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD