শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

মসজিদে বিস্ফোরণ : নাশকতার আশঙ্কা শামীম ওসমানের

মসজিদে বিস্ফোরণ : নাশকতার আশঙ্কা শামীম ওসমানের

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নাশকতার আশঙ্কা করছেন আলোচিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান। তিনি বলেন, ন্যাক্কারজনক এ ঘটনায় আমি নাশকতার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে এ ব্যাপারে অধিকতর তদন্ত প্রয়োজন। শনিবার (৫ সেপ্টম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। তবে তার বক্তব্য নিয়ে মিডিয়া যাতে পক্ষপাত না করে সে বিষয়েও অনুরোধ করেন।

পরিদর্শনকালে শামীম ওসমান গণমাধ্যমকর্মীদের বলেন, আমি কোন তদন্তকারী কর্মকর্তা না, এখানে আমার বলার তেমন কিছুই নেই। ২০০১ সালে চুন খেয়ে মুখ পুড়েছে, সেই আলোকে কিছু বলতে পারি। এসি বিস্ফোরিত হলে বাহিরে হবে ভিতরে না, এসি’র চেম্বার হয়তো ছাদে আছে। দ্বিতীয়ত গ্যাসের লাইন দেখলাম বাহিরে গেটের সাথে আছে ওইটা ভিতরে ঢুকবে না। বাতাস ওপেন বেড়িয়ে যাবে, ভিতরে কিছু থাকলে সেটা তদন্তকারী কর্মকর্তারা বের করবে। আসলো কোথা থেকে ফায়ারটা? এখানে এসি ব্যতীত অন্য কোন ঘটনা আছে কিনা তা তদন্ত করা প্রয়োজন বলে আমি মনে করছি।

এসময় শামীম ওসমান আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এটার ব্যাপারে যোগাযোগ করছেন, চিকিৎসার ব্যবস্থা করছেন। যারা নিহত-আহত হয়েছেন কর্মক্ষম না, তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন। আমরাও তাদের দিকে সুদৃষ্টি রাখবো। কিন্তু, মানুষের জীবনতো ফিরিয়ে দেয়া যাবে না। যারা মৃত্যুবরণ করেছেন, চলেই গেছেন উনারা শহীদের মর্যাদা পেয়েই গেছেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD