শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : দেশের বাজারে কমল স্বর্ণের দাম। গেল আগস্ট মাসে টানা চারবার বাড়ানোর পর অবশেষে স্বর্ণের দাম কমানো ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সব মানের স্বর্ণে প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।

এর আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে দাবি করে আগস্ট মাসের ৬, ৮, ১৯ ও ২৭ তারিখ স্বর্ণের দাম বাড়ায় বাজুস।

নতুন দাম অনুযায়ী ভরি প্রতি স্বর্ণে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৯ হাজার ৫১৩ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি কমে দাঁড়াবে ২৯ হাজার ১৬০ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রাখা হয়েছে।

সারা দেশের স্বর্ণের দোকানগুলোতে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৫ হাজার ৬৯৫ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণ ৩০ হাজার ৩২৬ টাকা আর রুপা ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, দেশের স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে ওঠা নামা করে। আন্তর্জাতিক বাজারে কিছুটা হ্রাস পাওয়ায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD