শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আড়াইহাজারে বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নিহত

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে বাইসাইকেল চালককে বাঁচাতে গিয়ে আজিজুল ইসলাম মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে আড়াইহাজার-মদনপুর সড়কের মারুয়াদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল ইসলাম উপজেলার খাগকান্দা গ্রামের রুহুল আমিন মোল্লার ছেলে। তারা সপরিবারে ঢাকায় বসবাস করেন। আজিজুল ঢাকা থেকে আড়াইহাজারের বাড়ি বেড়াতে আসছিলেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, আজিজুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে আড়াইহাজারের দিকে আসছিলেন। মারুয়াদী আসার পর অপর দিক থেকে আসা এক বাইসাইকেলচালক হঠাৎ তার মোটরসাইকেলের সামনে চলে আসেন। এ সময় তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি দোকানের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আজিজুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD