বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে যুবক সিয়াম হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আব্দুল মতিন (৪৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

 

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী জেলার মাধবদী থানার পাঁচদোনা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মতিন আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের মৃত সেরাজ উদ্দিনের ছেলে।

 

র‍্যাব-১১ জানায়, গত ৮ জুলাই আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী গ্রামের ছাপড়া মসজিদের সামনে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে সিয়াম, দেলোয়ার, মামুনসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত সিয়ামকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ৯ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহত সিয়ামের বাবা মুক্তার হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন আব্দুল মতিন।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের আলোকে অভিযান চালিয়ে মতিনকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১১ জুলাই একই মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরণকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

 

গ্রেপ্তার মতিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
৩ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD