বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে

আড়াইহাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার সদরদিয়া ও ছনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

নিহতরা হলেন- তিনচাকার যান নসিমন চালক মোঃ শরীফ (২৮) ও প্রাইভেটকার চালক মোঃ মেহেদী (৪০)।

পুলিশ জানায়, সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় একটি প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারের চালকসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, উপজেলার সদরদিয়া গ্রামে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআরটিসির একটি বাস মালামাল বোঝাই তিনচাকার যান নসিমনকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় নসিমনের চালকের।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘দু’টি ঘটনাতেই ট্রাক ও বাসের চালক তাদের বাহন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে পৃথক ঘটনাতেই মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
১১ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩
সূর্যোদয়ভোর ৫:৫৯
যোহরদুপুর ১১:৪৩
আছরবিকাল ৩:০০
মাগরিবসন্ধ্যা ৫:২৭
এশা রাত ৬:৪৩
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD