শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আড়াইহাজারে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে হত্যার ভয় দেখিয়ে পুত্রবধুকে একাধিক বার ধর্ষণের অভিযোগে শ্বশুর আঃ আজিজকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাল্লা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আঃ আজিজ ওই গ্রামের মৃত আবু সাঈদ ভুইয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আজিজের ছেলে আকাশের সাথে ৫ মাস আগে ধর্ষিতার বিয়ে হয়। বিয়ের পর তারা পাশাপাশি ঘরে বসবাস করে আসছিল। এরই সুত্রধরে তার শ্বশুর তাকে প্রায় কুপ্রস্তাব দিতো।

দেখাত। এক পর্যায়ে গত ২৫ জুন ধর্ষিতার  স্বামী ব্যাক্তিগত কাজে বের হয় এবং শ্বাশুড়ী বালিয়াপাড়া গ্রামে বেড়াতে যায়। এই সুযোগে হত্যার ভয় দেখিয়ে তার ঘরে ঢুকে প্রথম ধর্ষণ করে।

পরে আবারো কয়েকবার ধর্ষণ করে। সোমবার বিকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধুকে আবারো ধর্ষণের চেস্টা করে। এতে ধর্ষিতার চিৎকারে পাশের ঘরের দূরসম্পর্কে ননাস ও এবং ননদ দেখে ফেলে। পরে তাদের চিৎকারে আশে-পাশের  লোকজন এগিয়ে এসে ধর্ষককে আটক করে পুলিশে সোর্পদ করে।

ওসি আরো জানান, ধর্ষিতা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা ধর্ষণ মামলা  দায়ের করেছেন।

ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা করার জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামী আজিজকে ৫ দিনের রিমান্ড চেয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আজিজ লেগুনা চালক বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD