শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আড়াইহাজারে নির্বাচন অফিসে চুরি, আসবাবপত্র ভাংচুর

আড়াইহাজারে নির্বাচন অফিসে চুরি, আসবাবপত্র ভাংচুর

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজার উপজেলা নির্বাচন অফিসে চুরির ঘটনা ঘটেছে। দ্বিতীয় তলা এই ভবনের কেচি গেইটের তালা কেটে চোরচক্র ভেতরে প্রবেশ করে। পরে আলমারীতে থাকা (ডিএসএলআর-ইওএস-৭০০ডি) ব্র্যান্ডের একটি ক্যামেরা নিয়ে যায়।

এ ঘটনায় ২৪ অক্টোবর সন্ধ্যায় উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়েছে। তবে পুলিশ এখনো সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি।

জানা গেছে, দ্বিতীয় তলা ভবনের অফিস কক্ষের দরজার তালা ভেঙে চোরচক্র ভেতরে প্রবেশ করে। পরে সার্ভাবে কক্ষের স্টীলের আলমারীর লকড্ ভেঙে তাতে সংরক্ষিত ক্যামেরাটি নিয়ে যায়। এ সময় অফিস কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। ২১ অক্টোবর বিকাল থেকে ২৪ অক্টোবর সকাল ৯টার মধ্যে ঘটনা ঘটেছে বলে এজাহারে উল্লেখ্য করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি তদন্ত জুবায়ের আহমেদ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যেই চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

এদিকে উপজেলা নির্বাচন অফিসার সুলতানা এলিন বলেন, ‘একটি ডিএসএলআর ক্যামেরা চুরি হয়েছে। চোরচক্রের সদস্যরা সেরাতে অফিসের বিভিন্ন আসবাবপত্রও ভাংচুর করেছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD