শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আড়াইহাজারে ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময়: পুলিশসহ আহত ৫

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে ডাকাত-পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে । এ সময় গোপালদী তদন্ত কেন্দ্রের এএসআই সোহরাব হোসেন ডাকাতের গুলিতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ৫ জন। এছাড়াও ডাকাতের  দায়ের কোপে আহত দোকানের কর্মচারী রাজু (২০), কুদ্দুস (১৫), সুধাচন্দ্র দাস (২৫) ও বলাই চন্দ্র (৫০)কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  আহত পুলিশের এএসআই সোহরাব হোসেনকে ঢাকা মেডিকেল চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১টার দিকে বাজারের প্রায় সকল দোকান পাট বন্ধ ছিল। এরই মধ্যে ৩টি স্বর্ণের  দোকানে ভেতরে বসে দোকানের কর্মচারীরা কাজ করছিল। ঘটনার সময় স্পীড ও ট্রলার দিয়ে ২০/২৫ জন মুখোশ পরিহিত ডাকাতদল এক সাথে ৩টি দোকানে হানা দেয়।
এ খবর পেয়ে গোপালদী বাজারের ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি  শুরু করে। পুলিশ ও পাল্টা গুলি  করে। ৫/৭ মিনিট  চলে ডাকাত-পুলিশ গুলিবিনিময়। এই খবর চার দিকে ছড়িয়ে পড়লে থানার ওসি আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে  আশে-পাশের সকল পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতদল বাজারের বিপ্লব বিশ‍্বাস, বলাই সরকার ও আমির হোসেনের দোকান থেকে ১৪ ভরি স্বর্ণ ও ১লাখ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
গোপালদী বাজার বনিক সমিতির সভাপতি জাকির হোসেন মোল্লা বলেন, সময়মত পুলিশ না আসলে আরো বড় ধরণের ঘটনা ঘটতে পারতো।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে আমরা বাজারের চারদিকে ঘিরে ফেলি। তাই বড় ধরণের কোন বিপদ হয়নি। তিনি আরো বলেন, ডাকাতের সাথে গুলিবিনিময় করার সময় ১৭ রাউন্ড গুলি করতে হয়েছে। ডাকাত গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে।
নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD