শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে গৃহবধূকে মুখ চেপে বাথরুমে নিয়ে ধর্ষণ

নিউজটি শেয়ার করুন:

আড়াইহাজারে এক গৃহবধূকে মুখ চেপে ধরে বাথরুমের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে থানায় দুই ব্যক্তিকে আসামি করে রোববার রাতে একটি মামলা করেছেন।

মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ শামীম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তিনি সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা এলাকার আসকর আলীর ছেলে। তিনি এক সন্তানের বাবা। এ ঘটনায় তার সহযোগী আনোয়ার নামে এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। তবে পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। তিনি নরসিংদী থানাধীন টানপাথরপাড়া এলাকার আরমানের ছেলে।

সোমবার বেলা ১১টায় গ্রেফতারকৃত শামীমকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে।

আড়াইহাজার থানার ওসি আনিসুর রহমান মোল্লা মামলার বিষিয়টি নিশ্চিত করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরেই গৃহবধূকে উত্যক্ত করে আসছিল। গত ২৫ আগস্ট তার স্বামী বাড়িতে ছিলেন না। এ সুযোগে রাতে নির্যাতিতার বসতঘরের বাথরুমের পাশে আগে থেকে লুকিয়ে অবস্থান করছিল শামীম। গৃহবূধ বাথরুমে ভেতরে প্রবেশের সময় তাকে পেছন দিক থেকে মুখ চেপে ধরে। একপর্যায়ে বাথরুমের ভেতরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। এ সময় বাইরে দাঁড়িয়ে ছিলেন তার সহযোগী আনোয়ার। এ সময় কিছুক্ষণ পর গৃহবধূর স্বামী বাড়িতে এসে ডাকাডাকি করে তাকে না পেয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলে দরজা ভেতরে থেকে বন্ধ দেখতে পেয়ে তার সন্দেহ হয়। একপর্যায়ে দরজা খোলে পাওয়ারলুম শ্রমিক শামীম ও তার সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD