শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আড়াইহাজারে একটি বাড়ি উগ্রবাদী আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাওঁ এলাকার একটি বাড়ি উগ্রবাদী আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি। ইতোমধ্যে আস্তানার ভেতর থেকে তিনটি বিকট শব্দে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

প্রথমে ১০ টা ৪৫ মিনিটে, পরে ১০ টা ৫৪ মিনিটে ও শেষে ১১ টা ৮ মিনিটে তিন নাম্বার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রতিটি শব্দই ছিল বিকট।
রোববার রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই বাড়িটিরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। আস্তানায় আরো বোমা রয়েছে বলে ধারণা করছেন সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। তার তথ্যমতেই চলছে এ অভিযান।

মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে। তার তৈরী বোমাও ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসি ।রাত পৌনে ১২টায় এরিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছে।সূত্র মিরর বাংলাদেশ

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD