মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সোনারগাঁয়ে সড়কে বাস উল্টে আহত ১০

নিউজটি শেয়ার করুন:

সোনারগাঁয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে বাস উল্টে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অলিম্পিক কাটার পিপাসা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায় নি।

পুলিশ জানায়, সকালে মতলব এক্সপ্রেসের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০১৩৯) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৯০৪৯) ও মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-ল-১১-৫৫৬০) ধাক্কা দেয়। এসময় অন্তত ১০জন গুরুতর আহত হন।

আহতদের স্থানীয় আল-বারাকা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত মোটরসাইকেল চালককে কাঁচপুর হাইওয়ে থানার অ্যাম্বুলেন্সে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন জানান, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
১৯ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৩
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD