মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

গবাদি পশু চাষের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে হবে -খোকা এমপি

নিউজটি শেয়ার করুন:

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ প্রকল্পের সহযোগিতায় উপজেলার আমিনপুর মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এসময় প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ উদ্বোধন করেন,নারায়ণগঞ্জ-৩ আসেনর সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম ভুঁইয়া,সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,ওসি অপারেশন মাহফুজ।

যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব তালুকদারের পরিচানায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইউসুফ হাবীব।

প্রদর্শনীতে অর্ধশতাধিক স্টলে উপজেলার খামারিরা, এনজিও সংস্থা ও ভেটেনারি ফার্মেসি গুলো অংশ নেয়। বিভিন্ন জাতের ছাগল, ভেঁড়া, গাভি, ষাঁড়,হাঁস-মুরগী,কবুতর প্রদর্শনীতে শোভা পায়। পরে সমাপনী অনুষ্ঠানে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিতি ছিলেন,সোনারগাঁও উপজেলার প্যানেল মেয়র জাহেদা আক্তার মনি,বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল,সোনারগাঁ ডেইরি এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
১৯ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৩
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৭
এশা রাত ৭:৩৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD