শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

করোনার ভুয়া সনদ বিক্রি,আড়াইহাজার থেকে যুবক গ্রেপ্তার

নিউজটি শেয়ার করুন:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি করে পরীক্ষা ছাড়াই টাকার বিনিময়ে বিদেশগামী যাত্রীদের ভুয়া করোনা নেগেটিভ সার্টিফিকেট দেয়ার অভিযোগে প্রতারক চক্রের সদস্য মো. মোস্তাকিমকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। তিনি ‘টিকেএস হেলথ কেয়ার লিমিটেড’ নামে একটি অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক।

বৃহস্পতিবার (২২ জুলাই) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে মোস্তাকিমকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বিশনন্দী পূর্বপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় শুক্রবার (২৩ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আশরাফুল আমিন বাদী হয়ে মোস্তাকিমসহ তিনজনের নাম উল্লেখ করে ৩০/৩৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন- টিকেএস হেলথ কেয়ারের চেয়ারম্যান আবুল হাসান (৩৮)। তিনি ঝালকাঠির রাজপুর উপজেলার ডহর শংকর এলাকার মো. খলিলুর রহমানের ছেলে। অপর আসামি একই প্রতিষ্ঠানের মহা-ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন (৩১)। তিনি যশোর চৌগাছা থানার সলুয়া এলাকার খোরশেদ আলমের ছেলে।

মামলার এজাহার ও আড়াইহাজার থানা পুলিশ সূত্রে জানা গেছে, টিকেএস হেলথ কেয়ারের নামে একটি চক্র রাজধানী ঢাকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে সারাদেশে কর্মী নিয়োগ দিচ্ছিল। তারা চাকরী দেয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিত। তারা বেশ কিছুদিন ধরে পরীক্ষা না করেই বিদেশগামী কোভিড পজিটিভ যাত্রীদের টাকার বিনিময়ে ভুয়া নেগেটিভ সার্টিফিকেট দিচ্ছিল। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের নজরে আসলে তাদের একটি দল অনুসন্ধান করে আড়াইহাজার এলাকার বেশকিছু বিদেশগামী যাত্রীর ভুয়া কোভিড সার্টিফিকেট সনাক্ত করেন। সেসব সার্টিফিকেটের সূত্র ধরেই মোস্তাকিমের সন্ধান পাওয়া যায়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষে আশরাফুল আমিন র‌্যাব-১১ বরাবর অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে মোস্তাকিমকে আটক করে। পরে তাকে র‌্যাব আড়াইহাজার থানায় হস্তান্তর করে।

মামলায় ভুয়া অনুমতিপত্র বানানো, অবৈধভাবে পরীক্ষা কার্যক্রম চালানো, কর্মী নিয়োগের নামে লোকজনের কাছ থেকে টাকা আত্মসাৎ ও পরীক্ষা না করেই বিদেশগামী কোভিড-১৯ পজিটিভ যাত্রীদের নেগেটিভ সার্টিফিকেট দেয়াসহ বেশকিছু অভিযোগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
১ রবিউস-সানি, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২৮
সূর্যোদয়ভোর ৫:৪৪
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:০৫
এশা রাত ৭:২১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD