শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে ‘টিপু-খোরশেদ-রিয়াদ-মেহেদী’ বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ সুমন গ্রেপ্তার ফতুল্লায় ঝুট ও পলিথিনের গোডাউনে আগুন ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফতুল্লা ছাত্রদলের বিক্ষোভ

নিউজটি শেয়ার করুন:

নারায়নগঞ্জের পর এবার ঢাকায় ফতুল্লা থানা ছাত্রদলের প্রকৃত যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে বিক্ষোভ এবং নারায়ণগঞ্জ ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনির কুশপুতুল দাহ করেছে বিদ্রোহীরা। শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ করে।

বিদ্রোহী ছাত্রনেতা সাগর সিদ্দিকী বলেন, ‘ফতুল্লা থানা ছাত্রদলের বিতর্কিত কমিটি বাতিল ও রনির শাস্তির দাবিতে আমরা সবাই আজকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সমবেত হয়েছি এবং ফতুল্লা থানা ছাত্রদলের সব প্রতিবাদী সহযোদ্ধা ঐক্যবদ্ধভাবে আমাদের এ যৌক্তিক প্রতিবাদে একাত্মতা পোষণ করেছেন।

তিনি বলেন, এখান থেকে আমরা সবাই শপথ করতে চাই স্বৈরাচারী সরকারের দালাল রনির স্বেচ্ছাচারিতায় গঠিত ফতুল্লা থানা ছাত্রদলের বিতর্কিত ও হাস্যকর কমিটি বিলুপ্ত করে যোগ্য, ত্যাগী ও মেধাবী নেতাকর্মীদের মাধ্যমে ফতুল্লা থানা ছাত্রদল কমিটি গঠন ও ফতুল্লা থানাসহ নারায়ণগঞ্জ জেলার অন্য সব ইউনিটে টাকার বিনিময়ে অছাত্র, ভুয়া সার্টিফিকেটধারী, বিবাহিত, অযোগ্য লোকদের পদায়ন করে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে ছাত্রদলকে ধ্বংস করার চক্রান্তকারী রনি ও তার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে বহিষ্কারের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল শুদ্ধ করবো ইনশাআল্লাহ।

বিক্ষোভ কর্মসূচী শেষে বিদ্রোহী ছাত্রদলের নেতারা খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

এসময় উপস্থিত ছিলেন, পিয়াস খন্দকার, আরিফ হাসান, লেলিন আহম্মেদ, রোমান আহম্মেদ, সিফাত আহম্মেদ, সোহাগ, তূর্য, আল আমিন, বাবু, শান্ত, সাকিল, ইফতি, শাওন, রনি, আবিদ, রবিন প্রমুখ

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
১৩ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪৩
সূর্যোদয়ভোর ৫:৫৯
যোহরদুপুর ১১:৪৩
আছরবিকাল ৩:০০
মাগরিবসন্ধ্যা ৫:২৬
এশা রাত ৬:৪২
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD