শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি

নিউজটি শেয়ার করুন:

নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মোটরসাইকেলে আসা দুই যুবক সাংবাদিক আলিফ ফকিরকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।

একজন সংবাদকর্মীকে এভাবে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধ, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখে পড়তে হওয়ার বিষয়টিও সামনে এসেছে।

শুক্রবার(১৬ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। পেশাগত দায়িত্ব পালন, অনুসন্ধানী প্রতিবেদন কিংবা অপরাধ ও অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক হুমকি বা হামলার শিকার হলে তার নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তাঁরা বলেন, সাংবাদিকের কলম ও কণ্ঠস্বরকে ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতা এবং জনগণের জানার অধিকারের ওপর সরাসরি আঘাত।

এর আগেও সাংবাদিক আলিফ ফকিরকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছিল। আগের ওই হামলার সঙ্গে বর্তমান হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি আগের হামলার অভিযোগের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ধরনের ব্যবস্থা নিয়েছিল, সেটিও খতিয়ে দেখার আহ্বান জানানো হয়েছে।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বিবৃতিতে বলা হয়, সাংবাদিক হত্যার পর শুধু শোক প্রকাশ কিংবা সাময়িক অভিযান পরিচালনা যথেষ্ট নয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, সম্ভাব্য পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও সহযোগীদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনা জরুরি।

একই সঙ্গে নিহত সাংবাদিকের পরিবারের নিরাপত্তা, আর্থিক সহায়তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

সংগঠনটি মনে করে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা মানে শুধু গণমাধ্যমকর্মীদের সুরক্ষা দেওয়া নয়; বরং গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক জবাবদিহি এবং জনগণের তথ্য জানার অধিকার রক্ষা করা। অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে কোনো সাংবাদিককে যেন প্রাণ দিতে না হয়, সে জন্য রাষ্ট্র, প্রশাসন, গণমাধ্যমের মালিকপক্ষ ও সাংবাদিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

বিবৃতির শেষাংশে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণে রাখার প্রত্যয়ও ব্যক্ত করে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD