শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার হাজীগঞ্জ এলাকায় মৃত ব্যক্তিদের গোসলের জন্য নির্মিত ‘হাজীগঞ্জ আদর্শ গ্রাম মৃত ব্যক্তিদের গোসলঘর’ উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. পারভেজ মিয়ার উদ্যোগে নির্মিত গোসলঘরটির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন মাঠে উদ্বোধনপূর্ব আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মামুন মাহমুদ।

মামুন মাহমুদ বলেন, ‘আমরা সরকারি দলে এসেছি নতুন। এর আগে আমরা বিরোধী দলে ছিলাম। বিরোধী দলের রাজনীতি একরকম আর সরকারি দলের রাজনীতি আরেক রকম। আমাদের এখনকার রাজনীতি হলো আপনাদের ভাগ্য উন্নয়নের রাজনীতি।’

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চাকরি ও ব্যবসার সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করাসহ নানা উদ্যোগ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে চান।

বিগত দিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে মামুন মাহমুদ বলেন, খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর তারেক রহমান বিদেশ থেকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনায় তাঁরা শান্তিপূর্ণভাবে রাজপথে আন্দোলন করেছেন। নিপীড়ন-নির্যাতনের শিকার হলেও মানুষকে জিম্মি করেননি বলে দাবি করেন তিনি।

এলাকার মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যায় দূর করতে স্থানীয় নেতাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি তাঁদের হাত শক্তিশালী করতে এলাকাবাসীর সহযোগিতা চান।

গোসলঘর নির্মাণের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মৃত ব্যক্তিরও সম্মান রয়েছে। নারী ও পুরুষের মর্যাদা ও গোপনীয়তা রক্ষা করে শেষবিদায়ের গোসল করানোর ব্যবস্থা করায় জেলা পরিষদ ও জেলা বিএনপির পক্ষ থেকে উদ্যোক্তাদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী এবং ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ প্রমুখ।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD