শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবাসদৃশ উপাদানসহ মো. আফজাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা-পুলিশ। পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ফতুল্লা মডেল থানার আওতাধীন বক্তাবলী এলাকার রাজাপুর চৌরাস্তা মোড়সংলগ্ন মেসার্স বন্ধু স্যানিটারী অ্যান্ড ইলেকট্রনিক্সের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফতুল্লা মডেল থানা-পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আফজাল হোসেনের বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার কালীনগর বড়গ্রাম এলাকায়। তাঁর বাবার নাম আব্দুল মতিন এবং মায়ের নাম হোসনে আরা বেগম।

পুলিশ জানায়, অভিযানের সময় আফজাল হোসেনের কাছ থেকে ২০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং হালকা কমলা রঙের গুঁড়া ও ভাঙা অংশ উদ্ধার করা হয়। উদ্ধার করা গুঁড়া ও ভাঙা অংশের পরিমাণ আনুমানিক ৩০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার আফজাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
৬ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৩
মাগরিবসন্ধ্যা ৫:৩১
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD