শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

সোনারগাঁয়ে ৯৯৯ ফোন করে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজটি শেয়ার করুন:

 

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯৯৯ ফোন করে শীর্ষ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে মাদক উদ্ধার হলেও পুলিশ বলছে কোন মাদক উদ্ধার হয়নি। গ্রেফতারকৃতরা হলেন মাদক ব্যবসায়ী জহিরুল, দুই সহোদর জুয়েল, সোহেল ও পারভেজ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক, নারী নির্যাতন, ইভটিজিং এর একাধিক মামলা রয়েছে। পুলিশ গ্রেফতারকারীদের গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জহিরুলেরসহ ৭/৮ জনের একটি দল পাইকপাড়া গ্রামে মাদক সেবনসহ ইয়াবা বিক্রি করে আসছিল। এ সংবাদে এলাকাবাসী ৯৯৯ ফোন করলে বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: আলমগীরের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ চার জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ও গাঁজা উদ্ধার করলেও পুলিশ মাদক উদ্ধার হয় নি বলে জানিয়েছেন। পরে পুলিশ গ্রেফতারকারীদের গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন ।
নাম প্রকাশে অনেচ্ছুক এলাকাবাসী জানান, এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী জহিরুলের নেতৃত্বে একটি গ্রুপ এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, সেবন, ইভটিজিং, জায়গা সম্পত্তি দখলসহ নানা অপকর্ম করে থাকে। তারা সরকার দলের নাম করে স্থানীয় চেয়ারম্যান জহিরুল হকের ছত্রছায়ায় এ অপকর্ম করে থাকে।
এদিকে পুলিশ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক, নারী নির্যাতন, ইভটিজিং এর একাধিক মামলা রয়েছে। তারা সবাই এজাহারভুক্ত আসামী।
গ্রেফতারকৃত জহিরুল বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে, জুয়েল ও সোহেল একই গ্রামের ডা: সিরাজুল ইসলামের ছেলে এবং পারভেজ ওই এলাকার ডা: আলমগীরের ছেলে।
সোনারগাঁ থানার ওসি মো: মনিরুজ্জামান মনির জানান, ৯৯৯ ফোন পেয়ে বারদী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানালে সে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD