শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী

নিউজটি শেয়ার করুন:

মহান বিজয় দিবস উপলক্ষে ফতুল্লা প্রেস ক্লাবের উদ্যোগে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লা প্রেস ক্লাব কার্যালয়ের সামনে থেকে র‍্যালীটি শুরু হয়ে ফতুল্লা থানা গেইটে গিয়ে শেষ হয়।

 

র‍্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী ও পিয়ার চাঁন, সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, দপ্তর সম্পাদক এম. এ. সুমন, প্রচার সম্পাদক সেলিম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন এবং সদস্য রাকিব চৌধুরী শিশির, সোহেল রানা, পম আজিজ, নাজমুল হাসান, মাসুদ আলী, রাসেল, সাজিদ মোঃ রাওনাফসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা।

 

র‍্যালীতে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড বহন করেন।

 

র‍্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD