বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি

নিউজটি শেয়ার করুন:

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম (বার) ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রেঞ্জের ১৩ জেলার ৯৬টি থানার মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন দমনসহ বিভিন্ন অপরাধ নিমূলে কাজ করার স্বীকৃতি হিসেবে ওসি মশিউর রহমানকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।এর আগে ২০২১ সালের ১৫ নভেম্বর মশিউর রহমান নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।বুধবার (২১ সেপ্টেম্বর) ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি হাবিবুর রহমানের কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরষ্কার গ্রহণ করেন মশিউর রহমান।এ সময় ঢাকা রেঞ্জের এডমিন অ্যান্ড ফাইন্যান্স মো. সাইদুর রহমান খান (পিপিএম বার), অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মো. মাসরুকুর রহমান খালেদ (পিপিএম বার), এডিশনাল ডিআইজি অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্স বিপ্লব কুমার সরকার (বিপিএম-বার পিপিএম), ঢাকা রেঞ্জের পুলিশ সুপার ক্রাইম এনালাইসিস এন্ড কমিউনিটি পুলিশিং আক্তার হোসেন (পিপিএম) এবং অন্যান্য কর্মকর্তাসহ ১৩ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১২ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০৬
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:২৬
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD