শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জেলা প্রশাসকের

সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জেলা প্রশাসকের

নিউজটি শেয়ার করুন:

শহর প্রতিনিধি : সারাবিশ্বে মহামারি আকার ধারন করেছে কোভিড-১৯ করোনা ভাইরাস। মহামারি থেকে বাঁচতে বাংলাদেশ সরকারের উদ্যোগে পুরো বাংলাদেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষনা করা হয়েছে। ১০ দিনের সাধারণ ছুটিতে প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের না হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন।

শনিবার বিকাল ৪টায় কোভিড-১৯ করোনা ভাইরাসের নারায়ণগঞ্জ এর সর্বশেষ পরিস্থিতির অবস্থা ও মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্র সামগ্রী বিতরণ বিষয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা-৩ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন, নতুন করে কোন আক্রান্তের খবর পাওয়া যায়নি, তবে হোমকোয়ারেন্টাইন এ ৩৫২ জন ছিলো, তার মধ্যে আজকেই ১৫ জন নতুন যুক্ত হয়েছে। কোয়ারেন্টাইন থেকে ছাড়প্রাপ্ত ১৩৯, এরমধ্যে আজকে ৪২ জন।

এ পর্যন্ত বিদেশ ফেরত ৫৯৬৮ জন, তাদের মধ্যে চিহ্নিত করা হয়েছে ২৮০ জন। সরকারী চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে ৬টি। কোভিড-১৯ চিকিৎসায় নারায়ণগঞ্জে প্রস্তুত করা হয়েছে ৩০টি বেড। এর মধ্যে কাজ করবেন ৯০ জন ডাক্তার ও ১৭৩ জন নার্স। রোগী আনার জন্য ৬টি এ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়েছে। কোভিড-১৯ এর বেসরকারী ৭২টি কেন্দ্র, ৭২টি বেড, ১০০জন ডাক্তার ও ১৮০ জন নার্স, পিপিই মজুদ ২৪০, বিতরণ করা হয়েছে ৩৪৮টি। ৭০৮৮টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেয়া হবে এবং নগদ অর্থ প্রদান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপসচিব) শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সেলিম রেজা, সিভিল সার্জন মোঃ ইমতিয়াজ, জেলা তথ্য কর্মকর্তা সিরাজদৌল্লাহ খান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD