শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

শামীম ওসমানের নির্দেশে লিটনের ৭’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লা সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন দাপা ইদ্রাকপুরবাসীর কাছে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি লাভ করা ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন এবার সাংসদ শামীম ওসমানের নির্দেশে নিজস্ব তহবিল থেকে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। তাও আবার এক-দুইশ নয়, ৭’শ পরিবারের মাঝে তিনি এসব সামগ্রী বিতরণ করেছেন। শনিবার (১৬ মে) বাদ মাগরিব ফতুল্লা রেলস্টেশন রোডস্থ নিজ কার্যালয়ের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করেন। পরে তার নির্দেশে কর্মী সমর্থকেরা তালিকা অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেন। বিতরণকৃত ঈদ সামগ্রীর তালিকায় ছিল দুই কেজি পোলার চাল, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি লাচ্ছা সেমাই, হাফ লিটার দুধ ও হাফ কেজি মুগ ডাল। ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন বলেন, করোনা দূর্যোগের শুরুতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মহীন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন। একইভাবে আমার প্রাণপ্রিয় নেতা সাংসদ শামীম ওসমানও দলীয় নেতাকর্মীদের একই নির্দেশ দিয়েছিলেন। তাদের নির্দেশে সাড়া দিয়ে ইতিপূর্বে নিজস্ব তহবিল থেকে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছি। এরই ধারাবাহিকতায় অসহায় মানুষগুলো যাতে সবার সাথে সমানভাব ঈদ করতে পারে সেই লক্ষে ৭’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছি। তিনি আরো বলেন, যতদিন এই করোনা দূর্যোগ অব্যাহত থাকবে ততদিন এভাবে অসহায় মানুষগুলোর পাশে থাকবো ইনশাআল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি আরফান মাহমুদ বাবু ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD