বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

র‌্যাবের হাতে ইয়াবা ও বিয়ারসহ গ্রেফতার ২

নিউজটি শেয়ার করুন:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোটেল রোডের চেয়ারম্যান সুপার মার্কেটের অফিস কক্ষ থেকে দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (০২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পারভেজ আহমেদ (৩১) ও শামীম সরকার (২৭)। তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা, তিন ক্যান বিদেশি বিয়ার ও মাদক বিক্রির ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দিন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত পারভেজ আহমেদ কুমিল্লার দাউদকান্দি থানার চরচারুয়া এলাকার সাবেক চেয়ারম্যান মৃত আবুল কাশেমের ছেলে। তিনি দক্ষিণ দাউদকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে ইয়াবা ও বিয়ার কেনাবেচা করে আসছিলেন তিনি। গ্রেফতারকৃত শামীম সরকার কুমিল্লার দাউদকান্দি থানার ষোলপাড়া এলাকার আবদুল হক সরকারের ছেলে।

গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহন করে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় কেনাবেচা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেন আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য মাদক ব্যবসা করতেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১২ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:০৬
সূর্যোদয়ভোর ৫:২৬
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:২২
মাগরিবসন্ধ্যা ৬:২৬
এশা রাত ৭:৪৬

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD