শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে আমরা নতুন করে কাজ করার শপথ গ্রহণ করছি : ফরিদ আহমেদ লিটন

নিউজটি শেয়ার করুন:

 

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :
নিজস্ব সংবাদদাতা : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৭ মার্চ) বিকালে রেলস্টেশন সংলগ্ন দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিলাদ মাহফিল ও আলোচনা সভায় ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুল কবির হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল¬া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদ আহমেদ লিটন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে আমরা নতুন করে কাজ করার শপথ গ্রহণ করছি। বঙ্গবন্ধুকে জানতে হলে, বঙ্গবন্ধুর জীবনী পড়তে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক মিন্টু পাল, ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাহান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন ও পেয়ার আলী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD