শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

ফরিদ আহম্মেদ লিটনের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

ফরিদ আহম্মেদ লিটনের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লা সংবাদদাতা : করোনায় স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। অচেনা এই ভাইরাসে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষ। করোনার আতঙ্কে চলাচল কমিয়ে দিয়েছে মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউ। বিপাকে পড়েছে দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষ। বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন।

আর এমন পরিস্থিতিতে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন এর নিজস্ব উদ্যোগে দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার ৩১ মার্চ বিকেলে আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটনের উদ্যোগে ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন ও দাপা ইদ্রাকপুর এলাকার দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন খাবার বিতরণ করেন। দুঃস্থ ও অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু, পেয়াজ ও লবন বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, দিনমজুর ও অসহায় মানুষগুলো কাজ বন্ধ করে ঘরে আশ্রয় নিয়েছে। এদের খুব স্বল্প উপার্জনে সংসার চলতো। কিন্তু এখন উপার্জন বন্ধ, তাদেরকেও কস্ট করে চলতে হবে। এজন্য সাধ্যমতো সহযোগীতা করে তাদের পাশে থাকার চেষ্টা করেছে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহম্মেদ লিটন। এসময় তিনি সমাজের বিত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর ফতুল্লা ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিবুল কবির হাবিব, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, প্রচার সম্পাদক শ্রী মিন্টু পাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরফান মাহমুদ বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাহান, স্বেচ্ছাসেবক লীগ নেতা ফরহাদ হোসেন, রাজু ও রাশেদুল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD