শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

ফতুল্লা পাইলট স্কুল ৯১ ব্যাচের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এর ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে নিত‍্য প্রয়োজনীয় খাদ‍্য সামগ্রী বিতরন করা হয়েছ।

প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাস-কভিড ১৯ এর কারনে সৃষ্ট অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এর ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে গৃহবন্দি, বেকার, দিনমজুর, হতদরিদ্র ও অসহায় মানুষের ৫০ টি পরিবারের মাঝে অদ‍্য শনিবার ০৪-০৪-২০২০ নিত‍্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ৫ কেজিআলু, ২ কেজি পিঁয়াজ , ১ কেজি ডাল, ১ লিটার তৈল, ১ কেজি লবণ ও ১ টি সেভলন সাবান।

এ ব‍্যাপারে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় এর ১৯৯১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সেলিম চৌধুরী নারায়ণগঞ্জের আলো ২৪.কম  কে জানান , প্রাণঘাতী এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম বিভিন্ন পর্যায়ে অব্যাহত থাকবে। এ খাদ্য সামগ্রী বিতরন ছাড়াও আমাদের আরো কিছু সচেতনতামুলক ও সেবামুলক কার্যক্রম পরিচালনা করার আন্তরিক ইচ্ছা রয়েছে।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে এবং একে অন‍্যের সহযোগিতায় পাশে থাকতে হবে। করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধে সামাজিক দুরত্ব বজায়, ঘনঘন সাবান দিয়ে হাত ধোয়া,যেখানে সেখানে থু থু বা কফ না ফেলা, হাত দিয়ে নাক- মুখ – চোখ স্পর্শ না করা ও বেশি বেশি পানি পান করার আহ্বান জানান তিনি, এছাড়াও বিদেশ ফেরত প্রবাসী ও করোনা আক্রান্ত ব‍্যক্তির সংস্পর্শে থাকা ব‍্যাক্তিবর্গকে ১৪ দিনের হোম কোয়ারান্টাইন অথবা নিজ ঘরে আলাদা থাকারও অনুরোধ জানান তিনি। তিনি আরো বলেন, আপনি সচেতন হউন, WHO ও সরকারি বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক জীবনযাপনে অভ‍‍্যস্ত হোন। অযথা কেউ বাইরে যাবেন না এবং আশেপাশের সবাইকে সচেতন হতে সহায়তা করুন। আমরা এই দূর্যোগে আপনাদের পাশে রয়েছি।

বিঃ দ্রঃ ফতুল্লা পাইলট উচ্চবিদ্যালয় সংলগ্ন এলাকায় কোন অসহায় বয়স্ক ব‍্যক্তি ও মধ্যবিত্ত পরিবার যারা করোনা পরিস্হিতির কারণে খাদ্য সংকটে রয়েছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারেঃ 01712099184
আপনাদের পরিচয় গোপন রেখে আমরা আমাদের সামর্থ অনুযায়ী আপনাদের সেবা করে যাবো, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD