শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

ফতুল্লায় ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর হুশিয়ারী ওসির

নিউজটি শেয়ার করুন:

ফতুল্লায় ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর হুশিয়ারী দিয়েছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু। রাস্তা দখল করে জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি করে ফুটপাত দখল করে দোকানপাট বসিয়ে ব্যবসা না করার জন্য প্রাথমিক ভাবে সবাইকে সতর্ক করে দিয়েছেন তিনি।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা থানা এলাকায় অভিযানে বের হয়ে ফুটপাত দখলমুক্ত রাখতে ওসি রিজাউল হক দিপু হুশিয়ারী করে দেন।এদিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে রাস্তা দখল করে ফুটপাতে দোকান বসিয়ে জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি করে আসছে। ফুটপাত দখল করে দোকান পাট বসানোর ফলে একদিকে জনসাধারণের চলাচল যেমন বিঘ্ন সৃষ্টি তেমনি যানজট সৃষ্টি হয়। ফুটপাত দখল দোকান পাট বসিয়ে ব্যবসা করে। আর সেই ব্যবসায়ীদের কাছ থেকে স্থানীয় অসাধু ব্যক্তিরা ঐ দোকানদার থেকে প্রতিদিন চাঁদা আদায় করে থাকে। বিশেষ করে ফতুল্লার বাজার এলাকা সহ তার আশ পাশ, পঞ্চবটি, বিসিক, ভোলাইল, পাগলা বাজার এলাকায় ফুটপাত দখল করে রেখেছে। তাদেরকে কিছু বলতে পারে না তার কারণ স্থানীয় অসাধু ব্যক্তিরা নিয়মিত মাসোহারা নেয়। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ফতুল্লা বাজার, থানার সামনে ফুটপাত দখল করে দোকানপাট বসিয়েছে। এদের কাছ থেকে সরকারি দলের অসাধু ব্যক্তিরা তাদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় করে। তারা অনেক দোকানদার থেকে মোটা অংকের অগ্রিম টাকা নেয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রিজাউল হক দিপু জানান, ফুটপাত দখল দোকান পাট বসিয়ে যানচলাচল বিঘ্ন সৃষ্টি সহ জনসাধারণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীর। ফুটপাত দখলমুক্ত রাখতে খুব শিগগিরই অভিযান চালানো হবে।

ফতুল্লা মডেল থানার আশে পাশে ফুটপাত দখল দোকান পাট বসিয়ে যানজট করছে এবং মানুষের চলাচলের সমস্যা হওয়ায় ফুটপাত দখলমুক্ত রাখতে তাদেরকে হুশিয়ারী দিয়ে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৫ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD