শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ফল উৎসব দিলু তাহেরের হাতে জিম্মি তক্কার মাঠের সাধারণ মানুষ বন্দরে ৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ১৬টি দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেপ্তার

না’গঞ্জ কারাগার থেকে সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন আরো ৭১ বন্দি

না’গঞ্জ কারাগার থেকে সাধারণ ক্ষমায় মুক্তি পেলেন আরো ৭১ বন্দি

নিউজটি শেয়ার করুন:

বিশেষ সংবাদদাতা : নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে সাধারণ ক্ষমায় আরও ৭১ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

এর আগে দুই দফায় ৫ জনকে মুক্তি দেয়া হয়েছিল বলে জানান জেল সুপার। তিনি জানান, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে তিন মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। তারা কেউই দাগী আসামি ছিলেন না।

সুভাষ কুমার ঘোষ আরও জানান, করোনা পরিস্থিতিতে সরকারের নেয়া সিদ্ধান্তে নারায়ণগঞ্জ কারাগারে ২ শ’ কয়েদির তালিকা কারা অধিদপ্তরে পাঠানো হয়। যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘুরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ৭৬ জনকে মুক্তি দেয়া হয়েছে। সর্বশেষ গত শনিবার ৭১ জনকে মুক্তি দেয়া হয়। এর আগে প্রথমে ২ জন ও দ্বিতীয় ধাপে ৩ জনকে মুক্তি দেয়া হয়েছিল।

মুক্তি প্রসঙ্গে জেল সুপার জানান, এখন পর্যন্ত জেলা কারাগারে কোনো বন্দি কিংবা কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হননি। কারাগারে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। নতুন কয়েদিদের জন্য আলাদা আবাসের ব্যবস্থাও রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ৩ শ’ জন বন্দি ধারণ ক্ষমতার বিপরীতে প্রায় ১ হাজার ৭ শ’ বন্দি রয়েছেন। তাদের পর্যবেক্ষণে কারারক্ষী ও হাবিলদারসহ রয়েছেন ১ শ’ ৫০ জন। করোনা ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাত অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে কারাগারের ভেতরে ও বাইরে ১০টি টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে যাতে বন্দিরা তাদের পরিবারে স্বজনদের সাথে কথা বলতে পারেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ৮ আগস্ট, ২০২৬
২৫ সফর, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:১০
সূর্যোদয়ভোর ৫:৩১
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৯
মাগরিবসন্ধ্যা ৬:৩৭
এশা রাত ৭:৫৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD