শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব খোকা মোল্লা : জিএম কাদেরকে ধন্যবাদ জ্ঞাপন

জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব খোকা মোল্লা : জিএম কাদেরকে ধন্যবাদ জ্ঞাপন

নিউজটি শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদে মোঃ ছালাউদ্দীন খোকা মোল্লাকে নিয়োগ প্রদান করায় পার্টির চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন ছালাউদ্দিন খোকা মোল্লা।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের পার্টির ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারার বিধান অনুযায়ী পার্টির কেন্দ্রীয় কমিটিতে তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, আমার বিশ্বাস ছালাউদ্দিন খোকা মোল্লা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করবেন। সেই সাথে আপনার জেলা ও উপজেলাসহ পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহন করবেন।

এসময় জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব পদে মোঃ ছালাউদ্দীন খোকা মোল্লা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, মৃত এরশাদ জীবিত এরশাদের চেয়ে পার্টিতে আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এইচ এম এরশাদের যোগ্য উত্তরসূরি জিএম কাদেরের নেতৃত্বে জাপার সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। যদি কেউ পার্টিকে ভাঙ্গনের চেষ্টা করেন তারা আস্তা কুঁড়ে নিক্ষিপ্ত হবেন।

ছালাউদ্দীন খোকা মোল্লা আরও বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের নির্দেশনা মোতাবেক জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো। নেতৃত্বের প্রতি অবিচল থাকতে হবে। নিজেদের শক্তিশালী করা হবে আমাদের আগামী দিনের রাজনীতি। আমরা যদি সবাই এক থাকি, তাহলে সব সম্ভব।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৫ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD