সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

আড়াইহাজারে অটোরিকশা চাপায় কাউন্সিলর নিহত

আড়াইহাজারে অটোরিকশা চাপায় কাউন্সিলর নিহত

নিউজটি শেয়ার করুন:

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি চালিত অটোরিকশা চাপায় গোপালদী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে হাঁটতে বের হলে উপজেলার জালাকান্দি গোরস্থান এলাকায় একটি দ্রুতগামী সিএনজির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা মোশারফ মাতাব্বুর বলেন, আমার চাচা প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হন। কিছুক্ষণ পর দুর্ঘটনার খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
১৮ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২২
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৮
এশা রাত ৭:৩৫
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD