শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

সিদ্ধিরগঞ্জে ট্রিপল মার্ডারের “ঘাতক আব্বাস” গ্রেফতার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : সিদ্ধিরগঞ্জের সিআই খোলায় একটি ফ্ল্যাটে দুই শিশুকন্যাসহ শ্যালিকাকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় জড়িত দুলাভাইকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৩ টার দিকে আব্বাস (৩৮) নামের এই ‘ঘাতককে’ সিদ্ধিরগঞ্জের পাওয়ার হাউজের ভেতর একটি বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। পরে জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার হারুন অর রশিদ পিপিএম (বার), বিপিএম (বার) প্রেস বিফ্রিং করেন।

তিনি জানান, আটককৃত আব্বাস স্বীকার করেছে সে হত্যাকান্ডের সাথে জড়িত এবং সে নিজেই তিনজনকে হত্যা করেছে। এদিকে সকালে নাজনীন (২৮), তার শিশুকন্যা নুসরাত (৮) এবং খাদিজা (২) এর জবাই করা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এছাড়াও ঢাকার সিআইডি ঘটনাস্থলে আসেন এবং হত্যার ঘটনায় তদন্তের জন্য আলামত সংগ্রহ করেন। এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ। তিনি গণমাধ্যমের সামনে ব্রিফিং করেন। এসপি জানান, এই ঘটনায় একজন জড়িত। সেই ঘাতককে আমরা শনাক্ত করতে পেরেছি। তার নাম আব্বাস।

ঘটনাটি ঘটেছে সকাল ৮ টায় । পুরো ঘটনাটিই পারিবারিক কলহের জের ধরে সংঘটন হয়েছে। পুলিশ সুপার বলেন, আমরা প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, মূলত যে ব্যক্তি ‘ঘাতক’ সে এখানে এসেছিলো তার স্ত্রীর সাথে কথা বলতে। এটি ছিলো তার শ্যালিকার বাড়ি। তার সাথে তার স্ত্রী ঝগড়া করে নিজের প্রতিবন্ধি মেয়েকে নিয়ে এখানে এসে উঠেছিলো। আব্বাসের স্ত্রী গার্মেন্টে চাকরি করে। সকালে সে কাজে চলে গেলে আব্বাস এখানে এসেছিলো তার শ্যালিকার সাথে কথা বলার জন্য।

তিনি বলেন, আব্বাস তার শ্যালিকার সাথে কথাবার্তা বলার কোনো এক সময়ে ক্ষিপ্র হয়ে উঠে আর তখনই ধারালো অস্ত্র দিয়ে তাকেসহ তার দুই কন্যাকে কুপিয়ে হত্যা করে। এসময় আব্বাস তার নিজের মেয়েকেও কুপিয়েছিলো। তবে, সে ভাগ্যক্রমে বেঁচে যায়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার বলেন, পারিবারিক দ্বন্দ্ব ছিলো এটা প্রাথমিক ভাবে আমরা নিশ্চিত হতে পেরেছি। কিন্তু কি এমন ঘটলো যে ছোট্ট দুটি শিশুসহ তাদের মাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করলো ঘাতক। সেটি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আশা করছি খুব শিগগিরই ঘাতককে আমরা গ্রেফতার করতে পারবো। এছাড়া সুমাইয়া নামে যে মেয়েটি আহত হয়েছে তার কাছ থেকেও ঘটনাটি জানার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD