বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে দুই ভাই খুন

নিউজটি শেয়ার করুন:

সোনারগাঁ প্রতিনিধি:সোনারগাঁ জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় আরেক ভাইকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দুইটায় জেলার সোনারগাঁ উপজেলার কাঁচপুর পাচপারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আসলাম মিয়া (৪৫) ও রনি মিয়া (৩৫)। তারা ওই এলাকার বাসিন্দা। আহত ভাইয়ের নাম রফিকুল।

যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন- নিহতদের চাচা মহিউদ্দিনের ছেলেরা। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ড্রেনের পাইপ বসানোর জায়গা নিয়ে আসলামের পরিবারের সঙ্গে তাদের চাচা মহিউদ্দিনের বিরোধ চলছিল। এ নিয়ে মামলা হয়েছে। দুপুরে সেই জমিতে সরকারি ড্রেন নির্মাণে সময় আসলামসহ দুই ভাই রফিকুল ইসলাম ও রনি পানি যাওয়ার পাইপ বসাতে চান। এতে আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল,মারুফ ও মামুনসহ কয়েকজন তাদের বাধা দেয়। এসময় উভয়পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে মোস্তফা ও তাদের লোকজন অস্ত্র আসলাম, রফিকুল ও রনিকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক আসলাম ও রনিকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
১৪ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২০
সূর্যোদয়ভোর ৫:৩৮
যোহরদুপুর ১২:০০
আছরবিকাল ৩:২৭
মাগরিবসন্ধ্যা ৬:২১
এশা রাত ৭:৩৯
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD