রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

আলীরটেকের আমান মেম্বারের ২ পুত্র ভূয়া র‌্যাব পরিচয়ে গ্রেফতার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আমান উল্লাহ মেম্বারের ২ পুত্র সহ ৩ জন ভূয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা করতে গিয়ে গ্রেফতার হয়েছে।

৩১ জুলাই রাতে শহরের জিমখানা এলাকায় শান্তা বেগম নামে এক নারীর বাসায় প্রতারণা করতে গিয়ে সদর মডেল থানা পুলিশের হাতে আটক হয় আলীরটেক আমান মার্কেটের কর্নধার সাবেক মেম্বার আমানউল্লাহ এর পুত্র এবং বর্তমান মেম্বার দিদার সুলতানের ছোট ভাই জুয়েল ও রাতুল এবং ইসদাইর এলাকার আব্দুস সোবহানের পুত্র রুবেল।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহজামান জানিয়েছেন গ্রেফতারকৃত জুয়েল,রাতুল ও রুবেল র‌্যাব পরিচয়ে জিমখানা এলাকায় শান্তা বেগমের ঘরে অবৈধভাবে প্রবেশ করে তল্লাশি করছিল। পরে তাদের হাতে নাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের সংশোধনী ২০১৯ মোতাবেক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জুয়েল ও রাতুলের চাচা আমির সুলতান জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে জানান,শান্তা বেগমের কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিল তারা। উল্টা সবাই মিলে তাদের ফাঁসিয়েছে। তবে তারা থানায় অভিযোগ করে বা পুলিশকে জানিয়ে গেলে ভাল হতো।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৭ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৭
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০২
মাগরিবসন্ধ্যা ৫:৩০
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD