বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

নৈরাজ্যের হরতাল কেউ মানবে না : আজমেরী ওসমান

নিউজটি শেয়ার করুন:

হরতালকে ‘ভোঁতা অস্ত্র’ হিসেবে বর্ণনা করে নারায়ণগঞ্জ-৫ আস‌নের সা‌বেক সাংসদ প্রয়াত বীর মু‌ক্তি‌যোদ্ধা না‌সিম ওসমা‌নের পুত্র যুব‌নেতা আজ‌মেরী ওসমান ব‌লে‌ছেন বিএনপির ‘এই কর্মসূচি কেউ মা‌নে নাই, মানবে না।’ বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে নি‌জের কর্মী সমর্থক‌দের নি‌য়ে মঙ্গলবার দুপু‌রে হোন্ডা ও গা‌ড়ি বহ‌রে বিশাল শা‌ন্তি শোভাযাত্রা বের ক‌রেন আজ‌মেরী ওসমান। ‌‘শান্তি শোভাযাত্রা’ ‌শে‌ষে এ কথা ব‌লেন তি‌নি।

নারায়ণগ‌ঞ্জের এই যুব‌নেতা বলেন, “এদের (বিএনপি) এই নৈরাজ্যের হরতাল কেউ মানবে না। হরতালের এই অস্ত্র ভোঁতা হয়ে গেছে। এই ভোঁতা অস্ত্রে কাজ হবে না।”

এদিন আজ‌মেরী ওসমান গা‌ড়ি ও প্রায় শতা‌ধিক মোটরসাইকেলের বিশাল বহর নি‌য়ে শহরের কলেজ রোডস্থ নিজ বাসভবন থেকে বের হ‌য়ে ফতুল্লা, শহর ও সি‌দ্ধিরগ‌ঞ্জের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিন ক‌রে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দি‌য়ে শা‌ন্তি শোভাযাত্রা ক‌রেন। এসময় প্রতি‌টি মোটর বাইক ও গা‌ড়ি‌তে তার সমর্থক‌দের সাদা পতাকা হা‌তে হরতাল বি‌রোধী স্লোগান দি‌তে দেখা যায়।

কর্মসূচিতে যুব‌নেতা আজ‌মেরী ওসমা‌নের নেতৃ‌ত্বে আরো উপ‌স্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজী আমীর, আওয়ামী লীগ নেতা হামিদ প্রধান, শ্রমিক নেতা রহমত উল্লাহ, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, ইফতি, মনির হোসেন, হোসেন রেজা, সেন্টু রহমানসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
৩ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪০
সূর্যোদয়ভোর ৫:৫৫
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৫
মাগরিবসন্ধ্যা ৫:৩৩
এশা রাত ৬:৪৯
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD