সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

মাস্ক ব্যবহার না করায় ৮ জনের বিরুদ্ধে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির মধ্যে মাস্ক ব্যবহার না করায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় জরিমানা করা হয়েছে ১০ হাজার ৫‘শ টাকা। শনিবার (২০ জুন) দুপুরে শিবু মার্কেট এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত জানায়, নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জন বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মামলা করা হয়। এ সময় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও নাহিদা বারিক জানান, ‘মোবাইল কোর্ট পরিচালনাকালে দেখা যায় জনগণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। তারা মাস্ক ব্যবহার না করে তাদের পকেটে রাখছে। আইনশৃঙখলা বাহিনী বা আমাদের দেখলে তারা মাস্কটি পকেট থেকে বের করে ব্যবহার করছে। আমি তাদেরকে বললাম আমাদের ভয় না পেয়ে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচান। অদৃশ্য শক্তিকে ভয় পেয়ে সচেতনতার মাধ্যমে এই শক্তিকে মোকাবেলা করতে হবে এবং জয় করতে হবে। এই শক্তি থেকে কেবলমাত্র সচেতনতাই পারে সকলকে রক্ষা করতে। নিজে বাঁচুন এবং দেশকে বাঁচান।’

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
১৮ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২২
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৮
এশা রাত ৭:৩৫
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD