সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব নিলেন রিয়াদ চৌধুরী ফতুল্লায় বিএনপি পরিচয়ে ভূমিদস্যু দেলুর প্রতারনা ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৬১ মাস: নারায়ণগঞ্জে আলোক প্রজ্বালন নারায়ণগঞ্জে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ ৫ এমপি নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ  ফতুল্লার পাঁচটি ইউনিয়নকে নাসিকের অন্তভূক্ত করার দাবি ফতুল্লায় বৈষম্যবিরোধী একাধিক মামলার আসামি টিক্কা গ্রেপ্তার ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী সোনারগাঁয়ের মাদক ছাড়ার শর্তে অটোরিকশা প্রদান, স্ট্যাম্পে অঙ্গীকার নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর,মামলা তুলে নিতে হুমকী!!

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : ২ লাখ টাকা যৌতুক দিতে অস্বীকার করায় স্ত্রীকে মারধর করে শ্বশুর বাড়ি ফেলে রেখেছে যৌতুক লোভী একাধিক বিয়ের নায়ক সাদেক হোসেন । এ ব্যাপারে যৌতুক লোভী স্বামীর বিরুদ্ধে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেন রুবিনা আক্তার।

এদিকে মামলা তুলে নিতে নানান ধরনের হুমকি প্রদান করছে সাদেক ও তার পরিবার।

নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর আল আমিন নগর এলাকার রুহুল আমিনের কন্যা রুবিনা আক্তার উল্লেখ করেন, পশ্চিম দেওভোগ পূর্ব নগর এলাকার মৃত নুরুল হকের পুত্র সাদেক হোসেনের সাথে গত ২০১৯ সালে ১৯ এপ্রিল ২ লাখ টাকা দেনমোহর ধার্য্য করে বিয়ে হয়। বিয়ের সময় বর পক্ষকে যৌতুক বাবদ ব্যবসা করার জন্য নগদ ৩ লাখ টাকা, আড়াই ভরি স্বর্ন,ঘরের আসবাবপত্রের জন্য নগদ আরো ২ লাখ টাকা দেয়া হয়।

বিবাহিত জীবনে একটি কন্যা সন্তান হয়। বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন করে আরো ৩ লাখ টাকা নেয় সাদেক। ব্যবসার কথা বলে আবারো দেড় লাখ টাকা যৌতুক দাবী করলে রুবিনা দিতে অস্বীকার করলে গত ১৮/৯/২০২০ ইং তারিখ রুবিনার বাবার বাড়িতেই সাদেক মারধর করে।

বাদীনি রুবিনা ও তার পরিবার কাশিপুর ইউনিয়ন পরিষদের মেম্বারকে যৌতুক লোভী সাদেকের বিরুদ্ধে শালিশী বিচার চাইলে ছেলের পক্ষ হয়ে মেম্বার ২ লাখ টাকা দাবী করেন। এছাড়াও অন্যান্য জিনিস পত্র দাবী করেন।

অপর দিকে মামলা হতে রক্ষা পেতে সুচতুর ও যৌতুক লোভী সাদেক থানায় জিডি ও উকিল নোটিশ করেন বাদীনি রুবিনা আক্তারকে।

প্রতারক সাদেক গত ১৮/৪/২০১৯ ইং রুবিনার বিরুদ্ধে হুমকি ধামকি দেয়ার অভিযোগে ফতুল্লা থানায় জিডি নং ৬২৯ দায়ের করেন। মজার ব্যাপার হলো রুবিনার সাথে সাদেকের সাথে বিয়ে হয় ১৯/৪/২০১৯ ইং। অর্থাৎ বিয়ের একদিন আগে জিডি করে।

যৌতুক লোভী সাদেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে কাশিপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার মোঃ খোকন মেম্বার মুঠোফোনে জানান, না ভাই এরকম কোন কথা বলিনি। আমরা উভয় পক্ষের কথা শুনে বিচারকরা রায় দেন। এটা ভিত্তিহীন কথা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
১৮ রবিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:২২
সূর্যোদয়ভোর ৫:৪০
যোহরদুপুর ১১:৫৯
আছরবিকাল ৩:২৬
মাগরিবসন্ধ্যা ৬:১৮
এশা রাত ৭:৩৫
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD