রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভোরের নারায়ণগঞ্জে ছিনতাইয়ের আতঙ্ক, এবার শিকার সাংবাদিক ও তার মেয়ে দুর্গাপূজায় নারায়ণগঞ্জবাসীকে রিয়াদ চৌধুরীর শুভেচ্ছা লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে ক্যারাম ও টিভি উপহার দিল সদর উপজেলা ক্রীড়া সংস্থা আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের বিক্ষোভ নেত্রকোনায় সাংবাদিক হত্যা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের তীব্র প্রতিবাদ, দৃষ্টান্তমূলক বিচারের দাবি নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনই না ফেরার দেশে ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসলঘর উদ্বোধন করলেন অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ

আড়াইহাজার উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বিদেশি পিস্তলসহ উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলার এজাহারনামীয় আসামি তিনি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ি থেকে পিস্তলটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার শফিকুল ইসলাম শরীফ (৩১) আড়াইহাজার উপজেলার কৃষ্ণপুরা এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল কাদির ও সুজাতা বেগমের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর ২০২৬ তাকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়। আদালত তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মো. মেহেদী ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর হেফাজতে অবৈধ অস্ত্র থাকার তথ্য পাওয়া যায়।

 

পরে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গত ১৬ অক্টোবর ভোর ৪টা ৫৫ মিনিটে শফিকুলের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর দেখানো মতে, বাড়ির উত্তর পাশের একটি সরু জায়গায় বিশেষভাবে লুকিয়ে রাখা পলিথিনের ভেতর থেকে একটি সিলভার রঙের বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। পিস্তলটির সঙ্গে দুই পাশে কাঠের বাটযুক্ত খালি ম্যাগাজিনও ছিল।

 

উদ্ধার করা অস্ত্র জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় শফিকুল ইসলাম শরীফের বিরুদ্ধে অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এ) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৮ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৭
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০২
মাগরিবসন্ধ্যা ৫:৩০
এশা রাত ৬:৪৬
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD