সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মোবাইল দোকানে চুরি, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে রিভলবার-গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার মন্টু মেম্বারের বক্তব্যকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বললেন রুহুল আমিন সিকদার বন্দরের আন্দিরপাড়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ গ্রেপ্তার ২ ফতুল্লায় সড়কের পাশ থেকে ডিপিডিসির ট্রান্সফরমার চুরি সিদ্ধিরগঞ্জে ১৮ মামলার আসামি চিহ্নিত মাদক সম্রাট রমজান ইয়াবাসহ গ্রেপ্তার জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: এমপি কালাম ফতুল্লায় ব্যবসায়ী মোতালেব হত্যায় মূলহোতাসহ ৩ জন গ্রেফতার

ফতুল্লায় সড়কের পাশ থেকে ডিপিডিসির ট্রান্সফরমার চুরি

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লার নন্দলালপুর এলাকায় সড়কের পাশে স্থাপিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) একটি ২০০ কেভিএ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ট্রান্সফরমারটির আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা।

 

এ ঘটনায় ডিপিডিসির এনওসিএস ফতুল্লার সহকারী প্রকৌশলী মো. আব্দুল হাই বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল প্রায় ৯টার দিকে নন্দলালপুর পুলপাড় এলাকার নবীন টেক্সটাইলের সামনে প্রধান সড়কের পাশে স্থাপিত ট্রান্সফরমারটি চুরি হয়েছে বলে স্থানীয়রা ডিপিডিসি অফিসে খবর দেন।

 

খবর পেয়ে সকাল পৌনে ১০টার দিকে কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে ট্রান্সফরমারটি না থাকার বিষয়টি নিশ্চিত হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত আনুমানিক ২টা ১৫ মিনিট পর্যন্ত ট্রান্সফরমারটি যথাস্থানে ছিল। তবে ভোর ৫টার দিকে সেটি আর দেখা যায়নি। পরে স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ট্রান্সফরমারটির কোনো সন্ধান না পেয়ে ডিপিডিসি কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

 

অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাত ২টা ১৫ মিনিট থেকে ভোর ৫টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের দল একটি অজ্ঞাত যানবাহন ব্যবহার করে ট্রান্সফরমারটি খুঁটি থেকে খুলে নিয়ে যায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও ট্রান্সফরমার বা জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর আলম বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
২৮ মুহাররম, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:২০
যোহরদুপুর ১২:০৪
আছরবিকাল ৩:২৪
মাগরিবসন্ধ্যা ৬:৪৯
এশা রাত ৮:১৫
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD