সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

বন্দরের আন্দিরপাড়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর আন্দিরপাড় এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, মদনপুর ইউনিয়নের মদনপুর, আন্দিরপাড়, কবরস্থান মহল্লা, আগারবাড়ি এবং সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের বড় চেঙ্গাইন, ডায়েরপাড়, ভিটাবাড়ি, শিকদার বাড়ি, বরাব ও বাইশটেকীসহ আশপাশের কয়েকটি এলাকার লাখো মানুষের নিরাপদ চলাচলের জন্য মদনপুর-বস্তল সড়কের আন্দিরপাড় অংশে দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ প্রয়োজন।

 

বক্তারা আরও বলেন, নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজ, ড্যাফোডিলস ক্যাডেট মাদ্রাসা ও চেঙ্গাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আন্ডারপাসের কোনো বিকল্প নেই। বর্তমানে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যেতে প্রায় দেড় কিলোমিটার ঘুরে ললাটি স্ট্যান্ড দিয়ে ইউটার্ন নিতে হয়, ফলে সময়, ভাড়া ও জনদুর্ভোগ বাড়ছে।

 

তারা দ্রুত আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে এ বিষয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

সোহেল আহম্মেদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মদনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শাকিল পারভেজ রনি, সমাজসেবক মো. নাসির, তানভীর নূর, আব্দুল কাইয়ুম, মিনহাজ ভূঁইয়া, তাজুল ইসলাম খোকন, আব্দুল ওহাব ও নূরে আলম বুলবুল। এ সময় সমাজসেবক ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, আলতাফ হোসেন, নূর মোহাম্মদ খান, সিরাজ উদ্দিন, আমজাদ হোসেন, মাজহারুল ইসলাম, সুমন আহম্মেদ, সজীব, আতাউর রহমানসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
১ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৩৯
সূর্যোদয়ভোর ৫:৫৪
যোহরদুপুর ১১:৪৫
আছরবিকাল ৩:০৬
মাগরিবসন্ধ্যা ৫:৩৫
এশা রাত ৬:৫১
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD