শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

গণ বিশ্ববিদ্যালয়ে কথা বলা রোবট ‘মিরা’র প্রদর্শনী অনুষ্ঠিত

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের তৈরি কথা বলা, বিভিন্ন জটিল প্রশ্নের উত্তর দেয়া, ভার্চুয়াল কাজে পারদর্শীসহ বিভিন্ন সুবিধা সংবলিত রোবট ‘মিরা’র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এই প্রদর্শনী হয়।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ডা. লায়লা পারভিন বানু। বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মনসুর মূসা এবং সিএসই বিভাগের সিনিয়র শিক্ষিকা লিপিকা বড়ুয়া।

ডা. লায়লা পারভিন বানু বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় খেলাধুলার পাশাপাশি উদ্ভাবনেও এগিয়ে যাচ্ছে, যা খুবই আনন্দের সংবাদ। শিক্ষার্থীদের সুবিধার জন্য নতুন একটি ল্যাবরেটরির জন্য একটি কক্ষ দেয়া হবে। অন্যান্য বিভাগের উন্নয়নে এক বিভাগের সাথে অন্য বিভাগের ইন্টারনেট সংযোগেরও ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে আরও চমকপ্রদ আবিষ্কারের লক্ষে সিএসই, ইইই ও মেডিকেল ফিজিক্স ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগকে একত্রে কাজ করারও পরামর্শ দেন তিনি।

রোবট মিরাকে যুগোপযোগী উদ্ভাদন হিসেবে আখ্যায়িত করে অধ্যাপক করম নেওয়াজ বলেন, ‘রোবট মিরা আমাদের জন্য বড় একটি আবিষ্কার। ইতোমধ্যেই বিভাগের ফলাফল অনলাইন ভিত্তিক করা হয়েছে। যা ভবিষ্যতে আরও উন্নত করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ছয় শিক্ষার্থী এই রোবটটি তৈরি করেন। প্রায় ৪৭ হাজার টাকা ব্যয়ে তৈরি রোবটটির নাম দেয়া হয়েছে ‘মিরা’ (MIRAA)। এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে- ‘মোবাইল অ্যান্ড ইন্টেলিজেন্ট রোবট ফর অ্যাডভান্সড অ্যাসিস্ট্যান্স’।

এই দলের দলনেতা মোহাম্মদ রিফাত বলেন, মিরা মূলত একটি হিউম্যানয়েড রোবট। এটি একটি ফেমাল রোবট।

প্রদর্শনীতে আসা শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয় মিরা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৫ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD