শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে তথ্য দিন, পুলিশ আপনাদের পাশে আছে-ওসি আসলাম,

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :  ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেছেন, মাদকাসক্ত ব্যক্তি নিজের সাথে পরিবার ও সমাজকে ধ্বংস করছে। এই মাদকের ফলে আমাদের ভবিষ্যত তরুণ প্রজন্ম ধ্বংস হলে দেশের উন্নয়নের কিছুই থাকবে না। সমাজ থেকে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সম্পর্কে তথ্য দিন, পুলিশ আপনাদের পাশে আছে।

(৩ অক্টোবর ২০১৯) বৃহস্পতিবার বিকালে পাগলা ওয়ায়েস করণী আদর্শ নগর আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে  মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, জুয়া নির্মূলে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। তবে এসব অপরাধ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য স্থানীয়দের ভূমিকা রাখতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা ও উদ্দীপনায় আজকে বাংলাদেশে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।

আপনাদের সহযোগিতার কারণে ফতুল্লায় চুরি, ডাকাতি, ছিনতাই, ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মত অপরাধ অনেকটাই কমে এসেছে। তবে একেবারেই ক্রাইম ফ্রি সমাজ চিন্তা করা যায় না। কেউ অপরাধ করলে আমরা দ্রুত সময়ে তাদের সনাক্ত করে গ্রেফতার করছি।

মাদকের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে ওসি আসলাম বলেন, বর্তমানে আমাদের বড় চ্যালেঞ্জ মাদক। আমরা চাইনা ঐশীর মত আর কোন ঐশী আমাদের সমাজে তৈরি হোক। মাদক সম্পর্কিত তথ্য পুলিশকে দিন। তথ্য দাতার নাম কোন অবস্থায় প্রকাশ করা হবে না। তথ্য দাতার নাম প্রকাশ করা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করার অংশ। পুলিশের কোন সদস্য মাদক ও মাদক ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত থাকলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে, কোন ছাড় দেয়া হবে না।

অনুষ্ঠানে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর সভাপতিত্বে এধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফতুল্লাথানা যুবলীগের সহ সভাপতি আশরাফুল ইসলাম জাকির, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য এম,ও,এফ খোকন, আদর্শ নগর ইউনিট আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নিশাদ আহম্মেদ, ওয়ায়েস করণী আদর্শ নগর আবাসিক এলাকা উন্নয়ন কমিটির সভাপতি রুস্তম আলী শেখ, মোহাম্মদিয়া জামে মসজিদের সহ সভাপতি আব্দুর রহমান, বীর মুক্তি যোদ্ধ শফিকুর রহমান, শাহ-আলম হাওলাদার প্রমুখ ।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD