শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান বিজয় দিবসে ফতুল্লা প্রেস ক্লাবের র‍্যালী ফতুল্লায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাত ও দোয়া ফতুল্লায় বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ অপেশাদারদের প্রতিহত করতে পেশাদার সাংবাদিক ঐক্য দরকার – রহিম

২ টি বাল্যবিবাহ পন্ড করে দিয়েছে নির্বাহী অফিসার

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : বন্দরে একইদিনে ২ টি বাল্যবিবাহ পন্ড করে দিয়েছে বন্দর উপজেলায় সদ্য যোগদান করা নির্বাহী অফিসার শুক্লা সরকার। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী অফিসারের অভিযানে বন্দর কুশিয়ারা ও ধামগড় ইউনিয়নের কাজীপাড়া গ্রামে পৃথক দুটি বাল্য বিবাহ পন্ড করা হয়। ফলে বাল্য বিবাহ থেকে রক্ষা পান সপ্তম শ্রেনীর লাবণ্য (১৫) ও দশম শ্রেনীর মিথিলা (১৫)।
নির্বাহী অফিসার জানান,উপজেলা মহিলা অধিদপ্তর ও স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে তারা ধামগর ইউনিয়নের কাজীপাড়া এলাকা আলতাফ ও কুশিয়ারা এলাকার লুৎফর মিয়ার বাড়িতে অভিযান চালান। ঘটনাস্থলে দেখা যায় লুৎফর রহমানের ১৫ বৎসরের মেয়ে লাবণ্য ও কুশিয়ারা এলাকার আলতাফ মিয়ার ১৫ বছরের মেয়ে মিথিলার বিয়ের প্রস্তুতি চলছিলো। এতে নির্বাহী কর্মকর্তা ছাত্রীদের অভিভাবকদের বাল্যবিবাহের কুফল বর্নণা ও এর বিরুদ্ধে কঠোর দন্ডের বিষয়ে হুশিয়ারি দিয়ে বিয়ে বন্ধ করে দেন। এবং ১৮ বৎসরের পূর্বে বিবাহ দিবে না শর্তে অভিভাবকদের নিকট মুচলেকা স্বাক্ষর করান তিনি।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


Dhaka, Bangladesh
শুক্রবার, ১৫ মে, ২০২৬
২৮ জিলক্বদ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৫৩
সূর্যোদয়ভোর ৫:১৬
যোহরদুপুর ১১:৫৫
আছরবিকাল ৩:১৮
মাগরিবসন্ধ্যা ৬:৩৩
এশা রাত ৭:৫৭

নামাজের সময় সূচী

© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD