সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

বন্দরে ৭ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপনসহ গ্রেপ্তার ২

নিউজটি শেয়ার করুন:

বন্দরে ৭টি মাদক মামলার আসামী ও কুখ্যাত মাদক ব্যবসায়ী রিপন (২৪)সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে অপর মাদক সম্রাট গাজী (৪৯)। রিপনসহ ২জনের কাছ থেকে পুলিশ ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তারকৃতদের রোববার (২২ অক্টোবর) দুপুরে উক্ত মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান ওরফে হবি মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্রাট রিপন ও একরামপুর সিএসডি গেইট সংলগ্ন এলাকার কবির সিকদারের ছেলে অপর মাদক ব্যবসায়ী রমজান (১৮)। পলাতক মাদক ব্যবসায়ী গাজী নবীগঞ্জ নুরবাগ এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে।

এর আগে গত শনিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর থানার একরামপুর ইস্পাহানী বাজার এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক আরিফ পাঠান বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে। যার মামলা নং- ২৬(১০)২৩।

থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক সম্রাট রিপন ও রমজান পলাতক মাদক ব্যবসায়ী গাজী দীর্ঘ দিন ধরে বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর, ইস্পাহানী, নবীগঞ্জ নূরবাগ, রসুলবাগ, ইসলামবাগসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত মাদক সম্রাট রিপনের বিরুদ্ধে বন্দর থানা ও কুমিল্লা থানাসহ জেলার বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। এ ছাড়াও পলাতক অপর মাদক সম্রাট গাজী বিরুদ্ধে বন্দর থানায় ৫টি মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
সোমবার, ১ জুন, ২০২৬
১৬ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৫
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৬
আছরবিকাল ৩:১৬
মাগরিবসন্ধ্যা ৬:৪১
এশা রাত ৮:০৮
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD