শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ক্রীড়া উপমন্ত্রী সঙ্গে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার সৌজন্য সাক্ষাৎ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি বিএনপি নেতা লাভলুর মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক ফতুল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১, ওসি আহত দেওভোগে ১৭২ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বন্দরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহতের ঘটনায় মামলা, হেলপার গ্রেপ্তার ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের দুই যুগ পূর্তি উদযাপন  আওয়ামী আমলের বিতর্কিত পরিচয়ের পর বিএনপি নেতার প্রশংসায় ফতুল্লা ওসি ছাত্রদল নেতা দোলনের আশ্রয়ে মহিসিনের মাদক ব্যাবসা

জোড়া লাগছে তাহসান-মিথিলার সংসার!

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম : শোবিজের আদর্শ দম্পতি বলা হতো সংগীতশিল্পী তাহসান খান ও মডেল-অভিনেত্রী মিথিলাকে। ২০০৬ সালের ৬ আগস্ট বিয়ে করেন তারা। তারপর থেকে সুখে শান্তিতেই বসবাস করে আসছিলেন। তাদের সেই সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। নাম আইরা তাহরিম খান।

সব দেখে বলা হতো তারকাদের ঠুনকো দাম্পত্য জীবনের বিপরীতে তাহসান-মিথিলা দারুণ উদাহরণ। কিন্তু ভক্তদের মন খারাপ করিয়ে ২০১৭ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দেন দুই তারকা।

এর আগে তাহসান-মিথিলার মধ্যে দুরত্বের নানা গল্প শোনা গেলেও বিষয়টি নিশ্চিত হয় দুজনের ঘোষণার পর। সেদিন জানা যায়, ২০১৫ সাল থেকেই আলাদা বসবাস করছেন তারা। তবে দুজনে মধ্যে সম্পর্কটা বন্ধুত্বের বাঁধনে রয়ে গেছে।

সেই সম্পর্কের জেরেই এবার দুজনে মেয়েকে নিয়ে একসঙ্গে ঘুরতে গেলেন দেশের বাইরে। আর এই খবরটি চাউর হতেই সেটি ভাইরাল। তাহসান-মিথিলার ভক্তরা যেন নতুন আশার দিশা খুঁজে পেলেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, আবারও হয়তো দুই তারকার সংসার জোড়া লাগবে। অনেকে অভিনন্দনও জানাচ্ছেন তাহসান-মিথিলাকে।

 

আদতে তেমন কিছু হবে কি না সেটা বলা মুশকিল। খোঁজ নিয়ে জানা গেল, শোবিজের এই প্রাক্তন দম্পতি একমাত্র মেয়ে আয়রাকে সময় দিতেই এক হয়েছেন। মেয়ে একসঙ্গে বাবা-মাকে পায় না অনেকদিন। এ নিয়ে তার মনে অনেক প্রশ্ন ও চাপা যাতনা। মেয়ের মনকে শান্ত করতে, বাবা মায়ের বিচ্ছেদ যেন মেয়েকে প্রভাবিত না করে সেজন্যই এক হলেন তাহসান-মিথিলা। পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রে। ঘুরে বেড়াচ্ছেন সুন্দর স্থানগুলোতে।

দুই তারকার ইনস্টাগ্রামে মিলেছে তারই প্রমাণ। তাহসান ও মিথিলা দুজন পৃথকভাবে মেয়ের সঙ্গে ছবি প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্র ভ্রমণের মাধ্যমে মেয়ে আয়রার সূত্র ধরে আবারও সম্পর্কটাকে এক সূতোয় বেঁধে নেবেন তাহসান-মিথিলা এমন প্রত্যাশা করছেন তার ভক্তরা।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৫ জমাদিউল-আউয়াল, ১৪৪৮
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৪:৪১
সূর্যোদয়ভোর ৫:৫৬
যোহরদুপুর ১১:৪৪
আছরবিকাল ৩:০৪
মাগরিবসন্ধ্যা ৫:৩২
এশা রাত ৬:৪৭
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD