শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল আলীম লিটন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রুহুল আমিন শিকদার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু ফতুল্লার জলাবদ্ধতা-মাদক সমস্যার সমাধান চাইলেন রিয়াদ চৌধুরী দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত নারায়ণগঞ্জে বাড়তি দামেও মিলছে না গ্যাসের সিলিন্ডার ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি ফতুল্লায় চাঁদাবাজির সময় গণপিটুনিতে চিহ্নিত সন্ত্রাসী নিহত নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মাসুদুজ্জামান

আড়াইহাজারে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

নিউজটি শেয়ার করুন:

নারায়ণগঞ্জের আলো ২৪.কম :  আড়াইহাজারে ডাকাত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার ১ মার্চ গভীর রাতে আড়াইহাজারের নোয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার ২ মার্চ সকালে মামলা করে তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন- আলমগীর (৫৩), আমজাদ (২০), সোহাগ (১৯), হাসান (১৯) ও তৈয়ব আলী (৩৫)।

এদের মধ্যে- ডেমরা থানাধীন মাতুয়াইল মাদরাসা বাজার এলাকার মেহের আলীর ছেলে আলমগীর (৫৩), ভোলা জেলার লালমহন থানাধীন নয়নি এলাকার সিদ্দিকের ছেলে আমজাদ (২০), স্থানীয় উচিৎপুরা এলাকার শফিকুলের ছেলে সোহাগ (১৯), নগরডৌকাদী এলাকার শাহআলমের ছেলে হাসান (১৯) ও শালমদী এলাকার নোয়াব আলীর ছেলে তৈয়ব আলী (৩৫)।

পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা অস্ত্রশস্ত্র নিয়ে আশপাশের কোনো বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ধৃত ব্যক্তিরা নোয়াপাড়া এলাকায় অবস্থিত ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের আশপাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি শাবল, একটি তালা কাটার হ্যামার ও একটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন:

আপনার মতামত কমেন্টস করুন


নামাজের সময় সূচী

Dhaka, Bangladesh
শনিবার, ১৩ জুন, ২০২৬
২৭ জিলহজ্জ, ১৪৪৭
ওয়াক্তসময়
সুবহে সাদিকভোর ৩:৪৩
সূর্যোদয়ভোর ৫:১১
যোহরদুপুর ১১:৫৮
আছরবিকাল ৩:১৭
মাগরিবসন্ধ্যা ৬:৪৬
এশা রাত ৮:১৪
© নারায়ণগঞ্জের আলো ২৪
Design & Developed BY M Host BD